ঢাকা ০৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আইনজীবীদের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতির মতবিনিময় বিরোধী দল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস পালিত সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন-প্রতিমন্ত্রী টুকু দিঘুলীয়া কল্লোল সমিতির সাধারণ সভা টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইল জেলায় গুণী শিক্ষক মনোনীত মুহাম্মদ শাহীন আল মামুন নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা ব্রীজে রডের বদলে বাঁশ; এবার বাসাইল উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

টাঙ্গাইলে আ.লীগের পক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১১

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:৩৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

টাঙ্গাইলে জয় বাংলা স্লোগান দিয়ে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সমর্থনে মিছিল করায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী।

গ্রেফতারদের মধ্যে টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের শ্যালক আহসানুজ্জামান খান ইমরানকে রোববার দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেফতার বাকিরা হলেন, ভূঞাপুরের নিকরাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর আলী, দেলদুয়ার থানা যুবলীগের সদস্য জাহাঙ্গীর হোসেন, টাঙ্গাইল নির্মাণ শ্রমিক প্রকৌশলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম খন্দকার বাবু, মেহেদী হাসান মহসিন, সজিব সরকার, নবী নূর মিয়া, সোহেল রানা টিটু ও মজিবর রহমান।

এর আগে গত রোববার রাতে টাঙ্গাইল শহরের থানা পাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগের সমর্থনে ঝটিকা মিছিল করে ছাত্রলীগ। এরপর বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তারটিয়া বাইবাস এলাকায় ভূঞাপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুর নেতৃত্বে মশাল মিছিল করা হয়।

এ ঘটনার পর বুধবার রাত ১২টার দিকে মিছিলে জড়িতদের গ্রেফতারের দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ করে ছাত্র-জনতা।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহাম্মেদ বলেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। কয়েক দিনে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

এম.কন্ঠ/  ১৮ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন