ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাসাইলে ৩ দোকানে অগ্নিকান্ড, ক্ষয়ক্ষতি ৯ লাখ টাকা ঘাটাইলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ-শিক্ষা মন্ত্রী টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল

টাঙ্গাইলে গর্ভের বাচ্চাসহ গরু জবাই,ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

টাঙ্গাইলে গর্ভের বাচ্চাসহ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। এতে এক মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করলেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।

শুক্রবার সকালে শহরের বটতলা বাজারে এই ঘটনা ঘটে। টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শহরের বটতলা বাজারে সোহেল মাংসের দোকানে সদর উপজেলার চিলাবাড়ির পাইকপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো সুবেল মিয়া দীর্ঘদিন যাবত বাজারে মাংস ব্যবসা পরিচালনা করে আসছে।

শুক্রবার বটতলা বাজারে পৌরসভার কসাইখানা পরিদর্শক সিল মারতে গিয়ে গর্ভবতী গরুটি শনাক্ত করেন। এরপর সদর উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি ডাক্তারকে খবর দিলে তিনি পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান গর্ভবতী গরুটি দুই মাসের বাচ্চা গর্ভধারণ ছিল ।

টাঙ্গাইল সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাক্তার মো. শাহিন আলম বলেন, শহরের বটতলা বাজারে সোহেল মাংসের ঘরে একটি গর্ভবতী গরু জবাই করা হয়েছে জানতে পেরে সেখানে সেই গর্ভবতী গরুটি পরীক্ষা করে দেখা যায় গর্ভবতী গরুটির প্রায় দুই মাসের বাচ্চা ছিল।

জাতীয় ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সকালে সংবাদ পেয়ে তাৎক্ষণিক বটতলা বাজারে উপস্থিত হই। সেখানে মাংস ব্যবসায়ী সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হলো তিনি অকপটে সব দোষ স্বীকার করে নেন। এরপর তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জব্দকৃত ৭০ কেজি মাংস জব্দ সবার সামনে মাটিতে পুতে রাখা হয়।

এসময় উপস্থিত ছিলেন,সদর উপজেলার সেনেটারী ইন্সপেক্টর সাহিদা আক্তার, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল ও এএস আই মিলন সহ থানা পুলিশের একটি টিম।

এম.কন্ঠ/  ১৭ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন