ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার কালিহাতীতে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নাগরিক পার্টির সদস্য সচিব রাসেলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত বাসাইলে কাউলজানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুলের নির্বাচনি মতবিনিময়  টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ টাঙ্গাইলে এডভোকেট ফাইজুর রহমানের মৃত্যুতে স্বরণসভা ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার

নাগরপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:১২:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

oppo_2

“খেলাধুলায় গড়বে দেশ, মাদকমুক্ত হবে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে শুরু হয়েছে ‘উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ বুধবার (১৪ মে) বিকাল ৪টায় নাগরপুর সরকারি কলেজ মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম. এ ছালাম।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: জাহিদ হাসান জাহিদ, মো: এরশাদ মিয়া, মো: জনি আহম্মেদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: মিজানুর রহমান লাভলু এর সঞ্চালনায় উদ্বোধনী খেলায় মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এবং খেলোয়াড়দের মাঝে ছিল চরম উদ্দীপনা।

আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট আগামী কয়েক সপ্তাহব্যাপী চলবে। যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে এই আয়োজন করা হয়েছে।

এম.কন্ঠ/  ১৪ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন