ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কেন্দ্রীয় বিএনপির হ-য-ব-র-ল, জেলায় ব্যক্তি বলয়, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ছাদু বাসাইলে নন্দন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা কালিহাতীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান বুরো বাংলাদেশ নির্বাহী পরিচালক জাকির হোসেন তৃতীয় বারের মত এফএনবি’র চেয়ার নির্বাচিত  বাসাইলে এসএসসিতে জিপিএ- ৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা  শাহীন শিক্ষা পরিবারের স্পিলিং স্টার প্রাথমিক বাছাই পরীক্ষা টাঙ্গাইলে শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বাসাইলে কৃষক শ্রমিক জনতালীগ নেতা মনুজ গ্রেফতার গোপালপুরে ইয়াবাসহ প্রধান শিক্ষক গ্রেফতার

র‌্যাবের অভিযানে রাজশাহী থেকে টাঙ্গাইলে যুবক হত্যায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে মো. রায়হান (২৮) হত্যা মামলায় অভিযুক্ত আসামী মো. রুবেলকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার দুপুরে র‌্যাব ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। মো. রুবেল কালিহাতীর রামপুর হিন্দুপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

কোম্পানী কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন জানান, মো. রায়হানের সাথে মুন্নি আক্তারের সাথে প্রেম ভালবাসার মাধ্যমে বিয়ে হয়। তাদের বিবাহের পর থেকে মুন্নির ভাই মো. জনিসহ অন্যান্য আসামীদের সাথে শত্রুতা শুরু হয়। পূর্ব শত্রুতার জেরে আসামি মো. জনি অন্যান্য আসামীদের সহায়তায় রায়হানকে প্রায়ই মারপিট করত। বিভিন্নভাবে খুন করার হুমকি দিত। এরই প্রেক্ষিতে গত ৫ মে রাতে টাঙ্গাইলের কালিহাতি কোকরাইলের হযরত আলীর পতিত জমিতে রায়হানকে আসামী রুবেলসহ অন্যান্য আসামীরা ধারালো দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে গুরুতর রক্তাত্ত জখম করে হত্যা করে। এ ঘটনায় রায়হানের বাবা বাদি হয়ে কালিহাতি থানায় হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, শুক্রবার মাঝ রাতে রাজশাহী র‌্যাব-৫ এর সহযোগিতায় নাটোর নলডাংগার খাজুরা ইউনিয়নেরর দুর্লভপুর গ্রাম রুবেলকে গ্রেপ্তার করা হয়। শনিবার আসামী রুবেলকে কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম.কন্ঠ/  ১১ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন