সর্বশেষ
টাঙ্গাইলে ভিডিপি এ্যাডভান্সড কোর্সের সমাপনী
টাঙ্গাইল জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে মঙ্গলবার ২৮ দিনব্যাপি ভিডিপি এ্যাডভান্সড কোর্সের সমাপ্ত হয়েছে। কালিহাতী ব্যাটালিয়ান কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে টাঙ্গাইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সার্কেল এ্যাডজুট্যান্ট মো. আলমগীর হোসেন, ধনবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অবনীশ চন্দ্র মনিক, ব্যাটালিয়ানের সুবেদার শফিকুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক জাকিরুল ইসলাম, ঘাটাইল উপজেলা প্রশিক্ষক মো. বাদল মিয়া, প্রশিক্ষানার্থী মজিবর রহমান ও সিরাজুল ইসলাম। প্রশিক্ষনে ১২টি উপজেলা থেকে ৭৭জন অংশগ্রহকারী ভিডিপি’র সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হয়।
এম.কন্ঠ/ ০৬ মে /এম.টি


























