ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী

টাঙ্গাইলে মামলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

টাঙ্গাইলে দ্রুত বিচার আইনে মামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে সাবেক খেলোয়াড়সহ চার ব্যক্তি। শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাসাইলের কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ফুটবলার মো. শামিম আল মামুন। লিখিত বক্তব্যে তিনি জানান, টাঙ্গাইল শহরের কাগমারী পাতুলিপাড়া এলাকার হাবিল মিয়ার ছেলে খোকন আহম্মেদ বাদি হয়ে গত ২৪ এপ্রিল ১৩৫ জনকে অভিযুক্ত করা হয়।

সেখানে শামিম আল মামুনকে অভিযুক্ত করা হয়। তার দাবি, গত ২০ জুলাই ঘটনাকে কেন্দ্র করে তাকে অভিযুক্ত করা হলেও তিনি ওই সময়ে চিকিৎসার জন্য ভারতে অবস্থান করেছিলেন। এছাড়াও সুবর্ণতলী গ্রামের মতিন মাস্টারের ছেলে মো. উজ্জ্বলকেও অভিযুক্ত করা হয়েছে। তিনিও ঘটনার দিন চিকিৎসার জন্য পরিবারসহ ভারতে অবস্থান করেছিলেন। ভারতে যাওয়া আসা এবং চিকিৎসার সকল প্রমাণপত্র রয়েছে।

এ দিকে শহরের থানাপাড়া এলাকার ইবাদত খানের ছেলে ক্রিকেট কোচ ইসলাম খানকে অভিযুক্ত করা হয়েছে। তিনি সরাসরি বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। চরপাড়া এলাকার সাবেক ফুটবলার এনামুল হক রৌফকে অভিযুক্ত করা হয়েছে। তিনি ওই সময়ে খুব অসুস্থ্য চিলেন। তার ওপেট হার্ট সার্জারি করা। এসবেরও যতেষ্ঠ প্রমাণ রয়েছে।

সংবাদ সম্মেলনে মো. শামিম আল মামুন ও ক্রিকেট কোচ ইসলাম খান বলেন, একটি প্রভাবশালী মহল আমাদের হয়রানি করার জন্য মামলায় নাম দিয়েছেন। এছাড়াও বাদি খোকন আমাদের কাউকে চিনেন না। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি মামলাটি প্রত্যাহারের দাবি করছি।

এর আগে মামলার প্রতিবাদ জানিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম আন্দোলনকারী ফাতেমা রহমান বিথী, প্রেমা সরকারসহ অন্যান্য ব্যক্তিবর্গ। মামলা তুলে না নিলে কঠোর আন্দোলনের হুমিশয়ারি দেন বক্তারা।

এ বিষয়ে মামলার বাদি খোকন আহম্মেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এম.কন্ঠ/  ০৩ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন