ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১১:১৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

oppo_2

টাঙ্গাইলে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে অধ্যায়নরত শিক্ষার্থীদের স্নাতক অথবা ডিগ্রি কোর্সের সমমানের স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সরকারি ও বেসরকারি নার্সিংয়ের শিক্ষার্থীরা।

রোববার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

এসময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের সভাপতি সাকিব আল হাসান ও সাধারণ সম্পাদক মো. নাইম, সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর আহমেদ, অর্থ সম্পাদক লিমন হোসাইন প্রমুখ।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ভর্তি হয়ে ৩ বছর পড়াশোনা ও ৬ মাস ইন্টার্নিশিপ শেষে আমরা যে সার্টিফিকেট পাই তা এইচএসসি সমমান, যা খুবই হতাশাজনক। আমাদের দাবি ডিপ্লোমাকে ডিগ্রি চাই।

এম.কন্ঠ/  ২৭ এপ্রিল  /এম.টি

নিউজটি শেয়ার করুন