টাঙ্গাইলে ছিলিমপুর ইউনিয়ন বিএনপির উদ্দোগে ইফতার ও দোয়া মাহফিল
টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়ন বিএনপির উদ্দোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বুধবার (২৬ মার্চ) বিকেলে ডোনাট স্কুল মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, প্রধান বক্তা ছিলেন সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, বিশেষ বক্তা ছিলেন সদর থানার বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদরথানা বিএনপির সহসভাপতি জহিরুল ইসলাম বাদল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছিলিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নাদিম আহমেদ। এসময় জেলা বিএনপি ও স্থানীয় বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ২৬ মার্চ /এম.টি


























