ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৯:১৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

“অধিকার, সমতা, ক্ষমতায়ন – নারী ও কন্যার উন্নয়ন” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৮ মার্চ) সকাল ১১ টায় ঘাটাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।

এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জনাব সাবরিন আক্তার, সাংবাদিক মোঃ নজরুল ইসলাম চান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: রোস্তম আলী প্রমুখ।

উক্ত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ,মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধন প্রাপ্ত সমিতি সমূহের সদস্যগণ,জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থীগণ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্মীগন স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল। অনুষ্ঠান পরিচালনা করেন হৃদিকা সরকার।

এম.কন্ঠ/ ০৮ মার্চ  /এম.টি

নিউজটি শেয়ার করুন