ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গোপালপুরে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার দুই প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ গোপালপুরে যাত্রীর বিরুদ্ধে ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ টস ভাগ্যে বিজয়ী হয়ে বিন্দুবাসিনী স্কুল চ্যাম্পিয়ন ঘাটাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান নষ্ট, বন্ধ করে দেওয়া হলো ভাটা কালিহাতীতে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘাটাইলে ইট ভাটার ধোয়ায় ক্ষেতের ধান নষ্ট হওয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টাঙ্গাইলে তীব্র তাপপ্রবাহে পোল্ট্রি খামারিদের প্রশিক্ষণ

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘নিরাপদ খাদ্য প্রস্তুতকরণে উত্তম চর্চা’ শীর্ষক কর্মশালা

মাভাবিপ্রবি প্রতিনিধি :
প্রকাশ: ১০:৪৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীদের সুস্বাস্থ্য গঠনের দুই দিনব্যাপী ‘নিরাপদ খাদ্য প্রস্তুতকরণে উত্তম চর্চা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার হলে এ কর্মশালার আয়োজন করা হয়।

জাপান সরকারের সহায়তায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রকল্প এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের ডেপুটি প্রজেক্ট টিম লিডার মানা ইশিগাকি। বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকল্পের ন্যাশনাল টিম লিডার মো. মাসুদ আলম এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া।

এছাড়া প্রকল্পের কনসালটেন্টগণ প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করবেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত বিভাগের প্রভাষক জনাব মোঃ রাকিবুল ইসলাম।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রভোস্টবৃন্দ বিভাগের শিক্ষার্থী ও বিভিন্ন হলের ডাইনিং ও ক্যান্টিনের বাবুর্চি ও সহকারী বাবুর্চিসহ সংশ্লিষ্ট সহকর্মীগণ অংশগ্রহণ করছেন। উল্লেখ্য, দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণার্থী শিক্ষার্থীবৃন্দ খাদ্য কারখানায় খাদ্য উৎপাদনের বিভিন্ন ধাপসমূহে দূষণ প্রতিরোধে করণীয় বিষয়াদি সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ডাইনিং ও ক্যান্টিনে খাদ্যকে নিরাপদ রাখার নানান কৌশল ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বিষয়েও প্রশিক্ষণার্থীবৃন্দ ধারণা লাভ করতে পারবেন।

এম.কন্ঠ/২৪ ফেব্রুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন