ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ১২:৩৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলের গোপালপুরে একমাত্র ইংলিশ ভার্সন স্কুল ‘উপজেলা পরিষদ স্কুল, গোপালপুর’ এর ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্কুল ক্যাম্পাসে প্লে গ্রুপ থেকে তৃতীয় শ্রেণির ফলাফল প্রকাশ, মার্কসীট ও পুরস্কার প্রদান করা হয়।

স্কুলের অধ্যক্ষ মো. ফজলুল করিমের সভাপতিত্বে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও স্কুলের সহসভাপতি মো. নাজমুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী সিনিয়র শিক্ষক মো. শামসুল আলম, স্কুলের প্রশাসনিক কর্মকর্তা কে এম মিঠু প্রমুখ।

এসময় স্কুলের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাবেক গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিকের পরিকল্পনায় ২০২২ সালে উপজেলা পরিষদ চত্বরে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়।

এম.কন্ঠ/ ৩০ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন