ভাসানী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুত্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারিদের বিরুদ্ধে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে উপ-রেজিস্ট্রার মুহাম্মদ মুজাম্মেল হোসাইন, উপ-পরিচালক সত্য সাহা, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ দেলোয়ার হোসেন ও নিরাপত্তা প্রহরি প্রজন কুমার দাসের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ভুক্তভোগী মো. জাহিদ কাজী, শফি হোসেন, সাগর, রাসেল, ফেরদোসী আক্তার, হানিফা বেগম, লাল মিয়া, প্রমুখ। এসময় ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবসী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, উপ-রেজিস্ট্রার মুহাম্মদ মুজাম্মেল হোসাইন বিগত কয়েক বছরে উপ-পরিচালক সত্য সাহা, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ দেলোয়ার হোসেন ও নিরাপত্তা প্রহরি প্রজন কুমার দাসের সহযোগিতায় চাকরির প্রলোভন দেখিয়ে ১৪ জনের কাছ থেকে বিভিন্ন সময় প্রায় ৯৫ লাখ টাকা আত্মসাদ করেছেন। বিভিন্ন সময় চাকরির কথা বললে নানা তাল বাহানা শুরু করে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ বিভিন্ন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হলেও কোন সুরাহা পাওয়া যায়নি। সুরাহা পেতে উর্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা।
এম.কন্ঠ/ ১৭ ডিসেম্বর /এম.টি


























