ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার কালিহাতীতে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নাগরিক পার্টির সদস্য সচিব রাসেলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত বাসাইলে কাউলজানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুলের নির্বাচনি মতবিনিময়  টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ টাঙ্গাইলে এডভোকেট ফাইজুর রহমানের মৃত্যুতে স্বরণসভা ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার

টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:৩০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে জেলা প্রশাসনের সহযোগিতায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এসব অনুষ্ঠানের আয়োজন করে।

দূর্নীতি দমন কমিশন কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন ও সার্কিট হাউজের সামনে দুর্নীতির বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শেষে র‌্যালি করে জেলা শিল্পকলা একাডেমিতে দুূর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। জেলা দুর্নীতি প্রতিবোধ কমিটির সভাপতি দেবাশীষ কুমার দেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফখরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ।

এ সব অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর প্রধানগণ এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

এম.কন্ঠ/ ০৯ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন