ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাসাইলে ৩ দোকানে অগ্নিকান্ড, ক্ষয়ক্ষতি ৯ লাখ টাকা ঘাটাইলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ-শিক্ষা মন্ত্রী টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল

টাঙ্গাইলের করটিয়ায় প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:২৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

“বিশ্বে হবো সেরা জাতি নিজকে প্রথম গড়বো খাঁটি” এই শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ীর রোকেয়া মহলে লাইটহাউজ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার সকালে করটিয়া লাইটহাউজ স্কুল এন্ড কলেজ আয়োজিত প্যারেন্টিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমুদিনী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান।

শুরুতে স্বাগত বক্তব্য প্রধান করেন সাবালিয়া আদর্শ হাইস্কুল এন্ড কলেজের সভাপতি আহসান হাবীব মাসুদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্যারেন্টিং ও ক্যারিয়ার কনসালটেন্ট ড. আহসান হাবীব ইমরোজ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বৃটেন মানসিক হাসপাতালের প্যারেন্টি কনসালটেন্ট সাবেক উপ-পরিচালক জিয়াউল হক ও লন্ডন থেকে অনলাইনে বক্তব্য রাখেন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন কলসালটেন্ট, লেখক ও গবেষক ড. মোঃ আব্দুল বারী।

হারুনুর রশীদের সভাপতিত্বে মো. জোবায়েরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন লাইটহাউজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক যথাক্রমে জাহানুর চৌধুরী ও শফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্কুল ও কলেজের ছাত্রছাত্রী ছাড়াও প্রায় ২০০ জন অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ০৭ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন