ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী ক্রীড়াবান্ধব দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই-ক্রীড়া প্রতিমন্ত্রী বাসাইলে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা ঘাটাইল জুয়ার আসর থেকে ১১ জুয়ারু আটক

টাঙ্গাইলে নদীর উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

টাঙ্গাইল শহরের বেবীস্ট্যান্ড হতে দিঘুলিয়া জামতলা সড়কের মাঝখানে লৌহজং নদীর উপর স্টীলের সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

রোববার দুপুরে শহরের ৪, ৫, ৬, ৭ ও ১১ নং ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মওলানা ভাসানী আদর্শ কলেজের সাবেক ভিপি মো. খলিলুর রহমান খলিল, ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মজিবর রহমান, ৬ নং ওয়ার্ডের বাসিন্দা ঠান্ডু মিয়া ও ৭ নং ওয়ার্ডের বাসিন্দা রহিজ উদ্দিন। মানববন্ধনে প্রায় শতাধিক বিভিন্ন বয়সী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৩৭ বছরের টাঙ্গাইল পৌরসভার ৫ ওয়ার্ডবাসির যাতায়াতে ব্যবহার করতে হচ্ছে বাঁশের সাঁকো। দৈনিক এই বাঁশের সাঁকোতে পারাপার হচ্ছে প্রায় সহস্রাধিক শিশু, কিশোর, কিশোরীসহ নানা বয়সী জনসাধারণ। তবে এরপরও আশ্বাস আশ্বাসেই ঝুলে আছে স্বপ্নের ব্রীজ। শতবর্ষী প্রথম শ্রেণীর টাঙ্গাইল পৌরসভার বাসিন্দা হওয়া সত্বেও চরম অবহেলিত। পৌরসভার বিভিন্ন এলাকায় বড় ব্রীজ নির্মাণ হলেও ৫টি ওয়ার্ডের সীমান্ত এলাকা হওয়ায় আমাদের ভরসা শুধু বাঁশের সাঁকো।

তারা আরও বলেন, দফায় দফায় পৌরসভায় মেয়র ও প্রশাসক দায়িত্ব নেয়াসহ আমাদের চলাচলের জন্য ব্রীজ নির্মাণের আশ্বাস দিলেও সেটি আর পূরণ হয়নি। ব্রীজ না থাকায় পৌরসভার এই পাঁচটি ওয়ার্ডসহ পাশর্^বর্তী দাইন্যা ও বাঘিল ইউনিয়নের মানুষের যাতায়াতে হচ্ছে চরম সমস্যা। স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ বয়ঃবৃদ্ধদের যাতায়াত হয়েছে চরম ঝুঁকিপূর্ণ। মাঝে মাঝে সাঁকো থেকে পরে গিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছেন নানা বয়সীরা। সম্প্রতি পলাতক মেয়র এস.এম.সিরাজুল হক আলমগীর সদ্য নির্মিত বেড়াডোমা ব্রীজের স্থলে থাকা বেইলী ব্রীজটি এই স্থানে স্থানান্তর করার আশ্বাস দিয়েছিলেন। উনি পলাতক হওয়ায় সে আশ্বাসও বাস্তবায়ন হয়নি।

গুরুত্ব যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন টাঙ্গাইল পৌরসভার প্রশাসক (উপ-সচিব) মো. সিহাব রায়হান।

এম.কন্ঠ/ ২৪ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন