ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
এলেঙ্গায় ফ্লাইওভারের পাইলিংয়ের সময় গ্যাসের পাইপলাইনে ফাটল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদর ফাইনালে কালিহাতীতে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ বাসাইলে সুন্দরী খালের পুনঃখননের কাজ বন্ধ, ফেরত গেলো সোয়া কোটি টাকা মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়, ধরিয়ে দেওয়ার আহবান এমপি মতিনের টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচার রোধে শীর্ষক আলোচনা সভা বাংলাদেশ মানবাধিকার কর্মী সুরক্ষা আইন খসড়া প্রণয়নের সভা গোপালপুরে ওএমআর শিট হারানোর ঘটনায় পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ককে অব্যাহতি ঘাটাইলে আনেহলা ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন সখীপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, অপরজনের ৫ বছরের কারাদণ্ড

প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তির দাবিতে

টাঙ্গাইলে শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

৩২ বছরের বৈষম্য অবসান দূরকরণ ও প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তির দাবিতে টাঙ্গাইলে অনার্স-মাস্টার্স শিক্ষকরা মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের উদ্যোগে এ কর্মসুচি পালন করা করা হয়। মানববন্ধনে ঢাকা শিক্ষা ভবনের সামনে কর্মসূচীতে শিক্ষকদের উপর পুলিশের আতর্কিত হামলার প্রতিবাদ জানান শিক্ষকরা।

এতে বক্তব্য রাখেন, বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের টাঙ্গাইল জেলা সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মাহাতাবুল ইসলাম, প্রভাষক দেওয়ান কামরুন্নাহার, প্রভাষক আসাদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ সমূহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও নিয়মিত কর্মরত ৩৫০০ জন অনার্স-মাস্টার্স শিক্ষক রয়েছে। কিন্ত দীর্ঘ ৩৫ বছর ধরে আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি। আমরা দীর্ঘদিন ধরে দাবি আদায়ের লক্ষে কর্মসূচি পালন করে আসছি। গত ১৭ অক্টোবর ঢাকা শিক্ষা ভবনের সামনে কর্মসূচী পালনের সময় যারা শিক্ষকদের উপর হামলা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। অতিদ্রুতই শিক্ষকদের প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তি করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরা স্মারকলিপি প্রধান করা হয়।

এম.কন্ঠ/ ২৪ অক্টোবর /এম.টি

নিউজটি শেয়ার করুন