ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ টাঙ্গাইলে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দেলদুয়ারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

দেলদুয়ার প্রতিনিধি :
প্রকাশ: ০১:১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের দেলদুয়ারে ৫০০ পিস ইয়াবা সহ ২ আন্ত জেলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের টুকচানপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। কারবারিরা ওই গ্রামের লেবু মিয়ার ছেলে মোহন মিয়ার নিকট ইয়াবা বিক্রি করতে এসেছিলো।

গ্রেফতারকৃতরা হলো কক্সবাজার জেলার উখিয়া থানার টেংখালি গ্রামের মৃত আহাম্মদ হোসেনের ছেলে হামিদুল হক (৫৪) ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ার চর থানার মোহনপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ আলম মিয়া (৪৮)।

দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেব খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক নন্দন কুমার সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। তাদের দেহ তল্লাসি করে ৫০০ পিহ ইয়াবা পাওয়া গেছে। তারা টুকচানপুর গ্রামের মোহন মিয়ার নিকট ইয়াবা বিক্রি করতে এসেছিলো।

এম.কন্ঠ/ ২৪ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন