ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইলে কৌতুক পরিচালক হত্যা মামলার অন্যতম আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৩৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

টাঙ্গাইলে কৌতুক পরিচালক ও টিকটকার মোতালেব হোসেন হত্যা মামলার অন্যতম আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। সোমবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার ধরের বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনিছ আলী (৫০) সদর উপজেলার কোনাবাড়ী গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক আব্দুল বাছেদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক আব্দুল বাছেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনিছ আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনিছ আলী হত্যা মামলার দুই নাম্বার আসামী। নিহত মোতালেব হোসেন পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি কৌতুক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকসহ বিভিন্ন মিডিয়াতে প্রচার করতেন।

গত ১৪ আগস্ট সকালে মোতালেব হোসেন শুটিং করার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে রাত সাড়ে ১১টা দিকে আনিছের স্ত্রী সংবাদ পায় তার স্বামী রক্তাক্ত অবস্থায় রাতায় পড়ে রয়েছে। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

তিনি আরো বলেন, ঘটনার পর থেকেই আসামীরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে।

এম.কন্ঠ/ ২১ অগাস্ট  /এম.টি

নিউজটি শেয়ার করুন