ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আমরা চাই দেশটা পৃথিবীর বুকে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াক-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী গোপালপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ গোপালপুরে পোল্ট্রি খামারিদের নিয়ে ব্যবস্থাপনা সেমিনার টাঙ্গাইলে ডিসি বরাবর আবেদন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের শাসালেন অধ্যক্ষ টাঙ্গাইলে শিক্ষক রুবেলের ইন্তেকাল ঘাটাইলে অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন টাঙ্গাইলে নতুন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকার টাঙ্গাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালপুরে বিএনপির প্রতিবাদ মিছিল, ফ্যাসিস্টদের প্রতিহতের হুঁশিয়ারি টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ

ঘাটাইলে বাস মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:৪৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইলে বাস ও মোটরসাইকে‌লের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে রাশেদ ফারাজি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় টাঙ্গাইল-ময়মন‌সিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপ‌জেলায় নাগবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে। নিহত রাশেদ ফারাজি জামালপুর জেলার ইসলামপুর থানার পুর্ববলদিয়া গ্রামের মৃত রাজা ফারাজির ছেলে।

পুলিশ ও স্থানীয় জানায়, ফারাজি জামালপুর থেকে ঘাটাইলে বন্ধুর বাসায় বেড়াতে আসেন। সেখান থেকে শুক্রবার দুপুরে গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদ দেখতে মোটরসাইকেল নিয়ে গোপালপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় উপ‌জেলার নাগবাড়ি এলাকায় পৌঁছলে গোপালপুরের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থ‌লেই তিনি মারা যান।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এম.কন্ঠ/  ২৭ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন