ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ

ঘাটাইলে কচুরিপানা পরিষ্কার করতে নেমে বৃদ্ধের মৃত্যু

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ১১:২৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইলে খেত থেকে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে তলিয়ে আব্দুর রশিদ (৬০) নামে এক বাক ও শ্রবন প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রশিদ উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কালিয়াগ্রাম পোড়াবাড়ির মৃত আজগর আলীর ছেলে।

সোমবার সকাল ১১ টায় উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কালিয়াগ্রাম পোড়াবাড়ি এ ঘটনা ঘটে। স্থানীয় দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম(মটু) বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, আব্দুর রশিদ পেশায় একজন কৃষক। তিনি আগে থেকেই বাক ও শ্রবন প্রতিবন্ধী এবং মৃগী রোগে আক্রান্ত ছিলেন। চলমান বর্ষায় তার খেতের আমন ধান পানিতে তলিয়ে যায়। সোমবার সকাল ৭টার দিকে পরিবারের লোকজনের অজান্তে কালিয়াগ্রাম বেজিমারা চড়ায় তার নিজস্ব খেতে কচুরিপানা পরিষ্কার করতে যান। পানা পরিস্কার করে বাড়ী ফেরার সময় অসুস্থ হয়ে পানিতে তলিয়ে যান। পরে পরিবারের লোকজন তাকে পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী জমেলা বেগম বলেন,আমার স্বামীর মৃগী রোগ থাকার কারনে পানিতে যাইতে দেইনা, সকালে আমাদের না জানাইয়া খেতে পানা পরিস্কার করতে যেয়ে পানিতে তলিয়ে মারা যান।

এম.কন্ঠ/  ১৫ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন