ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:১১:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টাঙ্গাইলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসক ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে সার্কিট হাউজের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি গুরত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ এম জহিরুল হায়াত।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তারের এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, ডেপুটি সিভিল সার্জন আমিরুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন।

এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে মাদকবিরোধী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ২১ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এম.কন্ঠ/  ১৪ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন