ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

নতুন শিক্ষাক্রম বিস্তরণ ও শিক্ষার মানোন্নয়নে

পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১১:৩৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪

নতুন শিক্ষাক্রম বিস্তরণ ও শিক্ষার মানোন্নয়নে টাঙ্গাইলের পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১০টার সময় বিদ্যালয়ের ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয় । আলোচনায় ষষ্ঠ শ্রেণির অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডি.এস.বি) আবদুল্আহ্-আল্-মামুন।

আলোচকরা শিক্ষার নতুন কারিকুলাম সম্পর্কে আলোচনা করেন। বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা খুঁজে বের করতে অভিভাবকদের মতামত দেয়ার সুযোগ দেন। অভিভাবকদের মতামত ও পরামর্শ গ্রহণ করে প্রধান শিক্ষক তার বক্তব্যে ব্যাখা দেন। অতিরিক্ত পুলিশ সুপার (ডি.এস.বি) আবদুল্আহ্-আল্-মামুন তার বক্তব্যে অভিভাবকদের মতামত আমলে নিয়ে তার সমাধানের নিশ্চয়তা দেন। বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ও প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম অভিভাবকদের সামনে তুলে ধরেন। এসময় সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের ডিজিটালাইজড পদ্ধতি সম্পর্কে অভিভাবকদের ধারণা দেন কর্তৃপক্ষ। বিদ্যালয়ের ওয়েব সাইট ও ওয়েব সাইটের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। চলতি মাস থেকে শিক্ষার্থীদের মাসিক ফিঃ অনলাইনে দেয়ার ঘোষণা দেন। এছাড়া শিক্ষার্থীদের প্রতিদিনের উপস্থিতি ও মূল্যায়নের ফলাফল সাইটে কিভাবে পাওয়া যাবে সে বিষয়েও আলোচনা করা হয়।

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহকারী শিক্ষক তামিম অভিভাবকদের সুবিধার্থে প্রজেক্টরের দিয়ে ওয়েব সাইট ও বিভিন্ন অ্যাপের মাধমে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেনদেনের বিষয়টি দেখিয়ে দেন।

প্রতিষ্ঠানের এমন আয়োজনে অভিভাবকরা সন্তুষ্ট হন। এসময় শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তার স্বার্থে বিদ্যালরেয়র সামনের সড়কের পাশের ড্রেনের ওপর ম্যানহোলের ঢাকনাগুলো লাগিয়ে দেয়ার অনুরোধ করেন।

এম.কন্ঠ/ ০৯ জুন /এম.টি

নিউজটি শেয়ার করুন