ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাসাইলে বৃষ্টি কামনায় মুসল্লিদের বিশেষ নামাজ

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ১২:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে বাসাইল পৌর এলাকায় মুজিব হাবিব ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে এ নামাজের আয়োজন করা হয়।

বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিন উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ নামাজে ইমামতি করেন কাঞ্চনপুর এলাহিয়া বিএ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাতেন মিয়া।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিন উপজেলার শাখার সভাপতি মোহাম্মদ হানিফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক শহীদুর রহমান, মুজিব হাবিব ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মো. আশরাফ আলী, জামায়াতে ইসলামি উপজেলা শাখার আমীর মো. আফজাল হোসেন, সেক্রেটারী আমিনুল ইসলাম, মাওলানা শহীদুর রহমান সিদ্দিকী, মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন এলাকার মুসল্লিরা এ বিশেষ নামাজে অংশ নেন।

এম.কন্ঠ/ ২৫ এপ্রিল/এম.টি

নিউজটি শেয়ার করুন