ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:৫২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

oppo_2

“সুস্থ পরিবেশ, স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসটির আয়োজন করা হয়।

‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সার্কিট হাউজের সামনে থেকে একটি র‌্যালী বের হয়। পরে র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

oppo_2

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শিহাব রায়হান। অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জমির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন দক্ষিন) মো. দেলোয়ার হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এসময় জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উলেখ্য, আন্তর্জাতিকভাবে ১৯৯৬ সাল থেকে এ দিবসটি উদযাপন শুরু হয়। বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বের সাথে দিবসটি পালন করা হয়। আমাদের দেশে ২০০৩ সাল থেকে এ দিবসটি পালিত হয়ে আসছে।

এম.কন্ঠ/ ২৫ এপ্রিল/এম.টি

নিউজটি শেয়ার করুন