ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জনতার সংযোগ বুথ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে “উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি সৈয়দা আমেনা খাতুন। কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মো. শাহ্জাহান। পাঠাগারের লাইব্রেরিয়ান মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাঠাগারের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. রাজিব হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনিক হাসান এবং মাওলানা ভাসানী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. আল-আমিন।

সেমিনারে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা অংশ নেন। সেমিনার শেষে আলোচকেরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. জাহিদ হাসান বলেন, এমন চমৎকার উদ্যোগের জন্য বাতিঘর আদর্শ পাঠাগার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আজকের সেমিনার থেকে উচ্চ শিক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বিষয়ে আমরা নতুন অনেক কিছু জানতে পেরেছি।

এম.কন্ঠ/ ১৮ এপ্রিল/এম.টি

নিউজটি শেয়ার করুন