ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আমরা চাই দেশটা পৃথিবীর বুকে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াক-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী গোপালপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ গোপালপুরে পোল্ট্রি খামারিদের নিয়ে ব্যবস্থাপনা সেমিনার টাঙ্গাইলে ডিসি বরাবর আবেদন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের শাসালেন অধ্যক্ষ টাঙ্গাইলে শিক্ষক রুবেলের ইন্তেকাল ঘাটাইলে অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন টাঙ্গাইলে নতুন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকার টাঙ্গাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালপুরে বিএনপির প্রতিবাদ মিছিল, ফ্যাসিস্টদের প্রতিহতের হুঁশিয়ারি টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ

আমরা চাই দেশটা পৃথিবীর বুকে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াক-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমরা চাই বাংলাদেশটা পৃথিবীর বুকে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াক, এটা আমরা চাই। দেখুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকাল ৮টায় তার কর্মযজ্ঞ শুরু করে করেন রাত ১২টা পর্যন্ত। আর তার সাথে আমরা যারা মন্ত্রী পরিষদে আছি, প্রত্যেকে আমাদের জীবন শুরু হয় সকাল ৮টায় আর শেষ করি রাত ১২টায়। এত কিছুর পরেও কিন্তু একদিনের জন্যও ছুটি নিই না। সরকারী কর্মকর্তাদের সপ্তাহে ছুটি থাকে দুইদিন। আমাদের কোন শুক্রবার নেই, শনিবার নেই। এভাবে আমরা দিনরাত কাজ করছি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা খুব শূন্য হাতে সরকার গঠন করেছি, একবারে শূন্য হাতে। ড. ইউনূূস যে মাসে বিদায় নিলেন নির্বাচন দিয়ে, সে মাসে সরকারের কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়েছিল। এরকম একটা শূন্য হাতে সরকার গঠন করেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একে একে নির্বাচনি প্রতিশ্রুতি ও ইশতেহারগুলো বাস্তবায়ন শুরু করেছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড দেওয়া শুরু করেছেন। দেশে ১৫১ শয্যা বিশিষ্ট  ৬শ’ হাসপাতাল করার উদ্যোগ নিয়েছেন। আগামী সপ্তাহেই টেন্ডার হয়ে যাবে। তিনি এরকম দুঃসাহসিক কাজ  শুরু করে দিয়েছেন।

মন্ত্রী বলেন, এই মূহুর্তে যদি আমাদের অর্থনীতিকে ধ্বংস করার জন্য আমাদেরই কোন সন্তানেরা নাশকতায় নামে, জ্বালাও পোড়াওয়ে নামে। তাহলে কি আমরা দেশটা গড়ে তুলতে পারবো। আপনাদের কাছে অনুরোধ থাকলো আমাদের কারোর সন্তান, কারোর ভাই, কারোর আত্মীয় যেনো নাশকতামূলক কর্মকান্ডে জড়িত না হয়। আমরা দেশটাকে সুন্দর, চমৎকার, গণতান্ত্রিক সম্মৃৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে চাই। শুধু একা সরকারের পক্ষে সম্ভব নয়।  সেজন্য দরকার পুরো জাতীর ঐক্য। যে পুরো জাতীর ঐক্যের কথা আমাদের প্রধানমন্ত্রী বারবার বলে আসছেন। তাই আপনাদের বলবো, আপনারাও এই অঞ্চলের বাসিন্দা, আপনাদের আত্মীয়স্বজন শিল্পাঞ্চলসহ সারাদেশে ছড়িয়ে আছে। আপনারাও লক্ষ্য রাখবেন কেউ যাতে কোন রকম ধ্বংসাত্মক, নাশকতামূলক কর্মকা-ে যুক্ত না হয়। আসুন আমরা সকলে মিলে এই বাংলাদেশটাকে গড়ি।

কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন  মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানের সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) একে এম মামুনুর রশীদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছানোয়ার হোসেন ও সহকারী শিক্ষক পারভেজ খান।

এম.কন্ঠ/ ২৪ নভেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন