ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঘাটাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কালিহাতীতে রেলক্রসিংয়ে ট্রাক বিকল; লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন দেলদুয়ারে সরকারি রাস্তা দখলের চেষ্টা ভূমিদস্যু সেলিম রেজা বিরুদ্ধে পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সম্পাদক রুবেল গোপালপুরে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ঘাটাইলে মেছোবাঘ আতঙ্কে গ্রামবাসী গোপালপুরে ক্যামফোর্ড শিক্ষাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১ হাজার ৬৭ শিক্ষার্থী ঘাটাইলে নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির শপথ গ্রহণ গোপালপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, জনবল বাড়ানোর আশ্বাস

গোপালপুরে ক্যামফোর্ড শিক্ষাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১ হাজার ৬৭ শিক্ষার্থী

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৩:৪১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলের গোপালপুরে ক্যামফোর্ড শিক্ষাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় ও সূতী দাখিল মাদ্রাসা কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়।

ক্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মোস্তফা কামালের উদ্যোগ ও আয়োজনে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্লে শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ১ হাজার ৬৭ জন শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষায় সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ হাবিব মোর্শেদ তালুকদার ও সহকারী অধ্যাপক কে. এম. শামীম।

আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষার অগ্রযাত্রায় সহায়তা করার লক্ষ্যে প্রতিবছর এ শিক্ষাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

এম.কন্ঠ/ ০৬ নভেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন