সর্বশেষ
টাঙ্গাইলে ছাত্রদলনেতা রউফ এর মৃত্যুবার্ষিকী পালিত
টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ এর ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার দিঘুলীয়া ৪ নং বিএনপি আয়োজিত এ উপলক্ষে কোরআনখানি, মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
অনুষ্ঠানে পারদিঘুলীয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক আব্বাস আলী সরকার জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল ইসলাম (ভিপি নুরুল) জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ হাবিবুল আলম শাথিল ও সদর উপজেলা যুবদলের সদস্য সচিব কবিরুজ্জামান কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পারদিঘুলীয়া জামে মসজিদের পেস ইমাম হাফেজ মওলানা মোহাম্মদ নাছির উদ্দিন দোয়া মাহফিল পরিচালনা করেন।
এম.কন্ঠ/ ২৯ অক্টোবর ২০২৬/এম. টি























