ঢাকা ০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল ডাক্তারদের অবহেলায় যেন কোন রোগির ক্ষতি না হয়…প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ১০টি প্লাস্টিক বর্জ্যরে পরিবর্তে একটি পরিবেশবান্ধব গাছ টাঙ্গাইলে মিথ্যা হত্যা মামলা সাজানোর অপরাধে ৩ জনের ৫ বছরের কারাদণ্ড এলিভেন বুলেটসকে ৪-০ গোলে হারিয়ে সাবালিয়া ক্রীড়া একাদশ সেমিফাইনালে ভাসানী বিশ্ববিদ্যালয় দিবসে চাকরি মেলা, গবেষণা পুরষ্কার ও সাংস্কৃতিক উৎসবের প্রস্তুতি সম্পন্ন কালিহাতীতে পরিচ্ছন্নতা, মাদক নির্মূল ও সবুজায়নে জোর দিলেন নবাগত ডিসি ঘাটাইলে চাউলের দোকান দখলের অভিযোগে সংবাদ সম্মেলন চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ, চালকসহ তিনজনকে যাবজ্জীবন টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগে ইয়ুথ ক্লাবের উড়ন্ত সূচনা

পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:২২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) দোকান মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন জমে উঠেছে।

ইতিমধ্যে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা ও বাছাই এর কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন। এ দিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হতে যাচ্ছেন মো. আমীর হামজা রুবেল। অপর দিকে মনোনয়ন পত্র বাছাই শেষে ২৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ হওয়া অপর প্রার্থীরা হচ্ছেন সভাপতি পদে মো. বাবলু মিয়া, মো. আরিফুল ইসলাম, সহ-সভাপতি মো. আব্দুল মমিন প্রামানিক, মো. শাহজাদা হোসেন ও মো. ফজলুল হক, যুগ্ম সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম ও আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক পদে মো. নুর ইসলাম ও মো. জিন্নাহ, দপ্তর ও প্রকাশনা সম্পাদক জয় সাহা ও মো. রায়হান আলী, কোষাধ্যক্ষ পদে মো. সোহেল সরকার ও মো. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে উজ্জল পাল, মো. হাবিবর রহমান, গোলাম মোস্তফা, মো. আব্দুল কাদের, মো. আব্দুল আলীম, জয়নাল আবেদীন, মো. বোরহান আকন্দ, মো. আলমগীর হোসাইন, মো. আব্দুর রউফ আলম ও মো. মোস্তফা বেপারী।

ইতিমধ্যে ঐতিহ্যবাহী বাজারের নির্বাচন জমে উঠেছে। বৈধ হওয়া প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন। ভোটারদের নানা খোঁজ খবর নিচ্ছেন প্রার্থীরা। বাজারের উন্নয়নসহ সাধারণ ব্যবসায়ীদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। বাজারের গুরত্বপূর্ণ জায়গা নির্বাচন সংক্রান্ত ব্যানার টানানো হয়েছে।

জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. নাসির উদ্দিনকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করা হয়। অপর সদস্যরা হলেন, পরিদর্শক তায়েব মোশারফ চৌধুরী ও সহকারী পরিদর্শক মো. শরিফুল ইসলাম।

প্রসঙ্গত, আগামী ১৫ নভেম্বর মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) দোকান মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ৪ নভেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এম.কন্ঠ/ ২৭ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন