ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগে ইয়ুথ ক্লাবের উড়ন্ত সূচনা

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০৪:৫৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

প্রথম চেষ্টায় জুনিয়র ফুটবল একাদশের মানবদেয়াল ভাঙতে না পারলেও দ্বিতীয়ার্ধে বদলী খেলোয়াড় স্টাইকার সিয়াম মাঠে নামলে বালির বাঁধ ভেঙে যাওয়ার মতো (৩-০) গোলে ইয়ুথ ক্লাব জয়লাভ করে উড়ন্ত সূচনা করেছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ” খ” গ্রুপের সাবালিয়া জুনিয়র ফুটবল ক্লাব ও বর্তমান রানার্সআপ ইয়ুথ ক্লাবের খেলা অনুষ্ঠিত হয়।

খেলার শুরুতে ইয়ুথ ক্লাবের ডিফেন্সের অফসাইড ট্যাপের ভুলে জুনিয়র ফুটবল ক্লাবের অনিক ফাঁকায় গোলরক্ষককে একা পেলেও গোল করতে ব্যর্থ হলে জুনিয়র ফুটবল ক্লাবের এগিয়ে যাওয়া হয়নি। ইয়ুথ ক্লাব প্রথমার্ধের বাকী সময় গোল করার মতো সুযোগ সৃষ্টি করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটের সময় মধ্যমাঠের খেলোয়াড় শীতলের চমৎকার পাস রাসেল গোল করে (১-০) দলকে এগিয়ে নেয়। এর দুই মিনিট পর সিয়াম জুনিয়র ফুটবল দলের বক্সের বাইরে জোরালে শটে গোল কর (২-০) ব্যবধান বাড়িয়ে নেয়। খেলার শেষ মুহুর্তে সিয়াম আরেকটি গোল করে (৩-০) করে জয়ের ব্যবধান সহজ করে।

ইয়ুথ ক্লাব ঃ ইসলাম, মনি, টিপু,মমিন, রামীম, ফারুক/জনি, রুদ্র/ ইমারত , রুবেল, রাসেল, শীতল ও আবির/ সিয়াম। জুনিয়র ফুটবল ক্লাবঃ সাজিদ, আকাশ, সাব্বির, মেহেরাব, হুমায়ুন, আলামিন, সুমন, মুন্না, অনিক, আশিক ও রাকিব। রেফারীঃ আফজাল হোসেন রতন, সহকারী ঃ রাইসুল ও তকদির। ২৪ অক্টোবর খেলা ইলেভেন বুলেটস বনাম সাবালিয়া ক্লাব।

এম.কন্ঠ/ ২৪ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন