ঢাকা ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালপুরে বিনামূল্যে ৪ বকনা গরু বিতরণ

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ১০:৫৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের গোপালপুরে দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে চারজন উপকারভোগীর মধ্যে বিনামূল্যে চারটি বকনা গরু বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় পৌর এলাকার বয়েলপাড়ায় উন্নত জীবনের সন্ধানে ঊষার কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, ঢাকার সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়। উপকারভোগীরা উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের মাঝিপাড়া এলাকার বাসিন্দা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নত জীবনের সন্ধানে ঊষার নির্বাহী পরিচালক মো. ইব্রাহিম খলিল। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষক আলমগীর হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া এবং সুতি নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জামিল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈশাখী ফুড অ্যাগ্রো লিমিটেডের স্বত্বাধিকারী মনিরুজ্জামান বাবু।

আয়োজক সূত্রে জানা যায়, এর আগে সংগঠনটির উদ্যোগে আরও ২৩টি গরু বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এম.কন্ঠ/ ১৯ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন