ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালপুরে শিক্ষা জাতীয়করণের দাবিতে সমাবেশ

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ১২:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

‘শিক্ষা, জ্ঞান, দক্ষতা, উন্নয়ন’ প্রতিপাদ্যে শিক্ষাক্ষেত্রে সব বৈষম্যের অবসান এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে শিক্ষকরা র‌্যালি করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ মো. জোবায়েরুল হক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরিফ মঞ্জু এবং মাদ্রাসা শিক্ষক সমিতির নেতা এ কে এম শামীম হোসেন।

বক্তারা শিক্ষাক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের দাবিগুলো বাস্তবায়নের আহবান জানান। একই সঙ্গে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান তারা। পরে দশজন শ্রেষ্ঠ শিক্ষকের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এম.কন্ঠ/ ০৫ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন