বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা
টাঙ্গাইলের বাসাইল উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মামুন মোর্শেদ ভূইয়াকে আহবায়ক ও গোলাম মোস্তফাকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এ কমিটি অনুমোদন দেয়।
কমিটিতে যুগ্ম আহবায়ক পদে মাকসুদুল হক খান মাসুদ, তাহের রাজা খান, শ্রী রাম প্রসাদ রাজবংশী, মীর্জা আলমগীর, খন্দকার আরিফ হোসেন, আলমগীর হোসেন ও শহিদুল ইসলাম মিন্টু রয়েছেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মো. নুুরুল ইসলাম ও সদস্য সচিব আব্দুস সবুর খান চানু স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহবায়ক মো. বানিজ খান উপস্থিত ছিলেন। অনুমোদন শেষে কমিটির কাগজ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক কমিটির কাছে হস্তান্তর করা হয়।
এম.কন্ঠ/ ০১ অক্টোবর ২০২৬/এম. টি
















