ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আইনজীবীদের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতির মতবিনিময় বিরোধী দল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস পালিত সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন-প্রতিমন্ত্রী টুকু দিঘুলীয়া কল্লোল সমিতির সাধারণ সভা টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইল জেলায় গুণী শিক্ষক মনোনীত মুহাম্মদ শাহীন আল মামুন নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা ব্রীজে রডের বদলে বাঁশ; এবার বাসাইল উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বর্তমান যুগে পর্যটন শিল্পের বিকাশ শুধু প্রাকৃতিক সৌন্দর্য প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়। তথ্যপ্রযুক্তির দ্রুত প্রসার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহারের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের পর্যটন খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাত শিল্প, মধুপুরের আনারস ও জাতীয় উদ্যান এবং ঐতিহাসিক স্থানগুলোকে দেশী-বিদেশী পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে হবে।

আলোচনা সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা স্থানীয় পর্যটন ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ২৭ সেপ্টেম্বর ২০২৬/এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন