ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা প্রাণিসম্পদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে-সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে অনুমোদনহীন বালুঘাট, ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রতিনিধি সম্মেলনে সেরা প্রতিবেদক হলেন জাগো নিউজের নোমান

কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:২৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

oplus_0

টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকার জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি জোরদারে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কালিহাতী বিদ্যুৎ অফিস সংলগ্ন বয়েল মাঠে পৌর এলাকার ছাত্র ও যুব সমাজের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন।

মিলন মেলায় বক্তব্য দেন কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি কৃষিবিদ এসএম হুমায়ূন খালিদ, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, বিএনপি নেতা মোহাম্মদ আলী, বেল্লাল, ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মোশারফ হোসেন, আবু বকর, এনামুল হক, উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী রহিমা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শহিদুর ইসলাম শহীদ, পৌর বিএনপির সহ-সভাপতি শাহীনুর, বিএনপি নেতা সেলিম এবং কালিহাতী পৌর যুবদলের সদস্য ও টাঙ্গাইল জেলা জেটেবের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম খোকন।

এ সময় ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা পৌর এলাকার জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

এম.কন্ঠ/ ০৫ সেপ্টেম্বর  /এম. টি

নিউজটি শেয়ার করুন