ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে কেক কাটার মধ্য দিয়ে মজলুমের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে-সুলতান সালাউদ্দিন টুকু দেলদুয়ারে কেক কেটে মজলুমের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ধনবাড়ীতে দৈনিক মজলুমের কণ্ঠ’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালণ ঘাটাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বাসাইলে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দর্শকের জোয়ার সৃষ্টি হলেও টাঙ্গাইলে ফুটবল লীগ বন্ধ প্রায় পাঁচ বছর কালিহাতীতে সার সরবরাহ নিয়ে ডিলারদের সঙ্গে এমপির মতবিনিময় টাঙ্গাইলে চাকরির আশায় জব ফেয়ারে প্রার্থীদের উপচে পড়া ভিড়

ডিসি শরীফা হকের ঐকান্তিক প্রচেষ্টা,

টাঙ্গাইলে চাকরির আশায় জব ফেয়ারে প্রার্থীদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:২৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসক শরীফা হকের ঐকান্তিক প্রচেষ্টায় টাঙ্গাইলে প্রথমবারের মতো জব ফেয়ার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে উক্ত জব ফেয়ারের আয়োজন করা হয়।

এতে ৫১টি স্টলে দেশের শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছেন এবং তাদের চাহিদা অনুযায়ী আগ্রহী প্রার্থীদের নির্বাচনের জন্য রেজিষ্ট্রেশনের মাধ্যমে সিভি নিচ্ছেন।

সকালে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। তিনি জানান, চাকুরী করতে আগ্রহী এমন অনেক শিক্ষিত মানুষ বিভিন্ন সময় এসে তাদের আগ্রহ প্রকাশ করে। এসব বিষয় চিন্তা করেই আজকের এই জব ফেয়ার এর আয়োজন করা হয়েছে। এই জব ফেয়ার এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী আগ্রহী প্রার্থী নির্বাচন করতে পারবেন এবং তরুণ প্রজন্মের মধ্যে উৎসাহ সৃষ্টি হবে। পরবর্তীতেও এই জব ফেয়ারের আয়োজন করা হবে বলেও তিনি জানান।

সরেজমিন দেখা যায়, চাকরির আশায় জব ফেয়ারে উপচে পড়া ভিড়। সকাল থেকেই সিভি ও প্রয়োজনীয় কাগজপত্র হাতে মেলায় হাজির হন বিভিন্ন বয়স ও শিক্ষাগত যোগ্যতার চাকরি প্রার্থীরা। কাঙ্ক্ষিত একটি চাকরি পেতে কেউ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, আবার কেউ এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানের স্টলে ঘুরে নিজের যোগ্যতা তুলে ধরছেন।

জব ফেয়ারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সদ্য পাস করা তরুণ-তরুণীদের পাশাপাশি অভিজ্ঞ চাকরি প্রার্থীদেরও ব্যাপক উপস্থিতি দেখা যায়। চাকরির বাজারে প্রতিযোগিতা বাড়ায় এমন আয়োজনকে সম্ভাবনাময় ক্যারিয়ারের সুযোগ হিসেবে দেখছেন প্রার্থীরা।

মেলার বিভিন্ন স্টলে চাকরির পদ, যোগ্যতা, বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নিতে দেখা যায় প্রার্থীদের। অনেকেই ঘটনাস্থলেই জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন এবং নিয়োগদাতাদের সঙ্গে প্রাথমিক সাক্ষাৎকারে অংশ নেন।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, জব ফেয়ারে অংশ নিতে ৩ হাজারের অধিক প্রার্থী অনলাইনে রেজিষ্টেশন করেছেন। এছাড়াও মঙ্গলবার সকাল থেকে স্বশরীরে উপস্থিত হয়ে রেজিষ্টেশন করছেন। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ৫১ টি সুনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে পাঁচ শতাধিক মানুষকে চাকরি প্রদান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমাইয়া মমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া প্রমুখ।

এম.কন্ঠ/ ০২ সেপ্টেম্বর  /এম. টি

নিউজটি শেয়ার করুন