নাগরপুরে মাটির নিচ থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজের পাঁচ দিন পর মো. শামীম (২৩) নামের এক কলেজ ছাত্রের লাশ মাটির নিচ থেকে বস্তবন্ধী অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা ওই যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভাদ্রা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। শামীম ওই গ্রামের বিল্লাল মল্লিকের ছেলে ও বেসরকারি পলিটেকনিক ইনিস্টিটিউটের শেষ বর্ষের ছাত্র।
এ ঘটনায় মুল অভিযুক্ত ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে অনিককে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২১ আগস্ট বিকেলে শামীম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের দুইদিন পর ২৩ আগস্ট নিহতের বাবা বিল্লাল মল্লিক বাদি হয়ে নাগরপুর থানায় একটি সাধারন ডাইরী করেন। পরে পুলিশ সন্দেহ ভাজন অবস্থায় অভিযুক্ত অনিককে (২৮) আটক করেন। তার কাছ থেকে হত্যা কান্ডের স্বীকার কলেজ ছাত্র শামীমের মুঠোফোন উদ্বার ও তার তথ্য মতে ঘটনা অনিকের বাড়ি পাশ থেকে মাটি খুড়ে লাশটি উদ্বার করা হয়।
নিহতের বাবা বিল্লাল মল্লিক কান্না জড়িত কন্ঠে বলেন, ঘাতক অনিক শামীমের মোবাইল থেকে আমার বাড়িতে ফোন করে দেড় লক্ষ টাকা ৩০ মিনিটের মধ্যে পাঠাতে বলে ফোন বন্ধ করে দেয়। তিনি হাউমাউ করে কেদে সন্তান হত্যার দৃষ্টান্তমূলক বিচার ও দোসীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে অনিক নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের ব্যাপারে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এম.কন্ঠ/ ২৫ অগাস্ট /এম. টি



























