ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ বাসাইলে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী বাসাইলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী জনের মতবিনিময়  কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় আশা এনজিওর মাঠকর্মী নিহত টাঙ্গাইলে আনসার বাহিনীর বৃক্ষরোপন অভিযান

নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

নাগরপুর প্রতিনিধি :
প্রকাশ: ১২:১৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় নিখোঁজের ৩ দিন পর পাট ক্ষেত থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বিন্নাওঝা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা।

শওকত মোল্লা (৫৫) উপজেলার সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত জয়েদ আলী মোল্লার ছেলে।

নিহতের চাচাতো ভাই মো. আয়নাল মোল্লা জানান, ৩ দিন ধরে তার ভাই শওকত মোল্লা নিখোঁজ ছিলেন। বিন্নাওঝা গ্রামে একটি লাশ পাওয়ার খবর পেয়ে সেখানে গিয়ে দেখি আমার ভাই। আমার ভাইকে যারাই মেরেছে তাদের আইনের মাধ্যমে তাদের বিচার দাবি করছি।

নাগরপুর থানার ওসি মো. জহুরুল ইসলাম জানান, এ বিষয়ে এখনও কোন কিছু জানা যায়নি। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

এম.কন্ঠ/ ০১  জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন