কেন্দ্রীয় বিএনপির হ-য-ব-র-ল, জেলায় ব্যক্তি বলয়, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ছাদু
টাঙ্গাইলে সংবাদ সম্মেলন করে দলের সমালোচনা করেছেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু।
রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।
তিনি বক্তব্যে বলেন, বিএনপি অতিতের ঐতিহ্য হারিয়েছে। ত্যাগী কেন্দ্রীয় অনেক নেতাই মৃত্যুবরণ করেছেন। যারা আছেন, তাদের মধ্যেও কেন্দ্রীয় কমিটি হ-য-ব-র-ল অবস্থা। এছাড়াও জেলা কমিটি চলে ব্যক্তি বলয়ের মধ্যে। দলের স্বার্থে কেউ আর কাজ করে না। সবাই ব্যক্তি স্বার্থে কাজ করেন। সারাদেশে ৭৪ টি সাংগঠনিক কমিটি থাকলেও সক্রিয়া আছে সর্বোচ্চ ২০ টি। দলের জন্য যারা জেল জুলুম খেটেছে, তাদের জন্য দল কিছু করেনি।
অপর দিকে পল্টন দলীয় কার্যালয় ও গুলশান কার্যালয় বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বার বার সাক্ষাতের চেষ্টা করে ব্যর্থ হওয়ার অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে ছাত্রদল, যুবদল, কেন্দ্রীয় যুবদল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, শহর বিএনপির সভাপতি ও একাধিকবার জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্বপালন করেছি। করোনাকালীন সময়ে কোভিড ১৯ সেলের আহবায়কের দায়িত্ব করেছি। ২০০১ সালে টাঙ্গাইল পৌরসভার নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পরও তারেক রহমানের নির্দেশে তৎকালীন প্রার্থী সামছুল হকের পক্ষে কাজ করেছি। ২০১৮ সালের সংসদ নির্বাচনের মেজর জেনারেল মাহমুদুল হাসান ও আমি দলীয় মনোনয়ন পেয়েছিলাম। পরে দলীয় নির্দেশে আমার মনোনয়ন প্রত্যাহার করেছিলাম। আগে দলের মধ্যে যে চেইন অব কমান্ড ছিলো, এখন সেটি আর নেই।
ছাইদুল হক ছাদু বলেন, টাঙ্গাইলে তিন চার জন দলীয় মন্ত্রী থাকলেও দলীয় কার্যালয় প্রতিষ্ঠিত হয়নি। জেলা কমিটি না থাকায় অনেক নেতাকর্মী পদহীন অবস্থায় রয়েছে। বর্তমানে জেলা বিএনপির রাজনীতি নেই বললেই চলে। কেবলমাত্র কিছু লোক ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করছে। প্রায় চার বছর আগে নামে মাত্র সম্মেলন করে দুই সদস্যের কমিটি করলেও প্রায় মাসের অধিক সময় সাধারণ সম্পাদক বহিষ্কার হয়েছে। তাই বলা যায়, প্রায় চার বছর যাবত টাঙ্গাইল জেলা কমিটি নেই। তাই দলের ত্যাগী নেতাদের মূল্যায়নের জন্য বিশেষভাবে দাবি করছি।
এম.কন্ঠ/ ২৩ অগাস্ট /এম. টি
























