টাঙ্গাইলে শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নের গড়াশিন গ্রামের জাহান আরা বেগম স্কুল এন্ড কলেজ মাঠে শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
শুক্রবার বিকেলে গড়াশিন শামসুদ্দিন স্মৃতি সংসদের আয়োজনে গ্রামের ৮টি দলের অংশগ্রহনে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রাজউক কর্মকর্তা মো. শহীদুর রহমান।
গড়াশিন গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. জাকির হোসেনের সভাপতিত্বে ফরহাদ মোবাইল পয়েন্ট বনাম আরাফ সকার একাদশের ফুটবল খেলা উদ্বোধন করেন ৪নং করটিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. দুলাল মিয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যুরো এনজি জিএম মো. মহসিন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. মুসা আহমেদ, গড়াশিন বাজার বনিক সমিতির সভাপতি আবু বাসার আনছারী, দৈনিক একুশে বাণী পত্রিকার জেলা প্রতিনিধি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোজাম্মেল হক, প্রাইমারী স্কুল শিক্ষক মিনহাজ উদ্দিন মিন্টু ও মো. মঞ্জুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মেহেবুব হাসান সুজন, মো. নজরুল ইসলাম পটু ও মো. শাহজাহান মিয়া।
উদ্বোধনী ম্যাচে পাল্টাপাল্টি আক্রমনে জমজমাট ম্যাচটিতে আরাফ সকার একাদশ ৩-২ গোলে ফরহাদ মোবাইল পয়েন্টকে পরাজিত করে পূর্ন পয়েন্ট অর্জন করেছে। আরাফ সকার একাদশের পক্ষে রনি, সোহাগ মনি ও শামীম সরকার এবং ফরহাদ মোবাইল পয়েন্টের পক্ষে শামীম ও রিয়াদ গোল করে।
টুর্নামেন্টে ৮টি দল ২টি গ্রুপে অংশগ্রহনে “ক” গ্রুপে আরাফ সকার একাদশ, ফরহাদ মোবাইল পয়েন্ট, কিংস এলিভেন ও তাসফিয়া কসমেটিক্স এবং “খ” গ্রুপে রাইসা মটর ইউনিটেড, আল বারাক্স এফসি, ভিক্টোরিয়া হান্টারর্স ও প্রাইম টাইগার্স । রেফারীঃ মাসুম আজকের খেলাঃ রাইসা মটর ইউনিটেড বনাম আল বারাক্স এফসি।
এম.কন্ঠ/ ২১ অগাস্ট /এম. টি

























