ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে রুফটপ সোলারে গুরুত্ব, উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে দিলে মিলবে মূল্য

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১২:৫০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

oplus_0

নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের অব্যবহৃত ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনে গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বাগুটিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) গ্রাহক, সার্ভিস প্রোভাইডার ও বিনিয়োগকারীদের অবহিত করতে আয়োজিত মতবিনিময় সভায় রুফটপ সোলার স্থাপন, এর সুবিধা এবং উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ, কালিহাতী-ভূঞাপুর-ঘাটাইলের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে গ্রাহক, সার্ভিস প্রোভাইডার ও বিনিয়োগকারীরা অংশ নেন।

মতবিনিময় সভায় জানানো হয়, রুফটপ সোলারের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে নিজস্ব চাহিদা মেটাতে ব্যবহার করা যাবে। ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের আওতায় জাতীয় গ্রিডে সরবরাহ করে আর্থিক সুবিধা নেওয়ার সুযোগ রয়েছে। সরকারি বিশেষ প্রণোদনার আওতায় যোগ্য গ্রাহকেরা গ্রিডে সরবরাহ করা উদ্বৃত্ত বিদ্যুতের প্রতি ইউনিটের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাবেন।

সভায় রুফটপ সোলার স্থাপনের সুবিধা, অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহের প্রক্রিয়া এবং বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনার অব্যবহৃত ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিচালন ও সংরক্ষণ সার্কেল মো. উবায়দুল ইসলাম, কালিহাতী বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান সুমন, ভূঞাপুর উপজেলার নির্বাহী প্রকৌশলী খন্দকার কামরুজ্জামান ও ঘাটাইল উপজেলার নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান।

এম.কন্ঠ/ ০৫ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন