ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০১:৪১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলা ও শহর শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন প্রিন্সের নেতৃত্বে বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খ. হেলালের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সহসভাপতি আমিনুল ইসলাম ও খোরশেদুজ্জামান মন্টু, শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, সদস্য সচিব বদিউজ্জামান রানা, শহর যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামছুল হক।

এ সময় জিয়া মঞ্চের উপজেলা সদস্য সচিব মিল্টনসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ১৯৮০ সালের ১৯ আগস্ট স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন।

এম.কন্ঠ/ ২০ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন