ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে স্পন্দনের উদ্যোগে গণিত বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না

টাঙ্গাইলে স্পন্দনের উদ্যোগে গণিত বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:৪৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলে স্পন্দন কোচিং সেন্টারের উদ্যোগে গণিত বিষয়ের ওপর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) শহরের ময়মনসিংহ রোডে অবস্থিত স্পন্দন কোচিং সেন্টারের ভবনে দিনব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চারটি শিফটে অনুষ্ঠিত এ মেধাবৃত্তি পরীক্ষায় টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। টাঙ্গাইল শহরসহ আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরীক্ষাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

পরীক্ষা শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন স্পন্দন কোচিং সেন্টার হেড অফিসের পরিচালক হাবিবুল আলম শিমুল। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণের বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

স্পন্দন টাঙ্গাইল শাখার পরিচালক তনয় বিশ্বাস বলেন, “আমরা প্রতিবছর শিক্ষার্থীদের মেধা বিকাশ ও তাদের উৎসাহিত করতে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকি। সারাদেশেই স্পন্দন কোচিং সেন্টারের উদ্যোগে এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। টাঙ্গাইলের অধিকাংশ স্কুলের শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এজন্য টাঙ্গাইলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “খুব শিগগিরই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।”

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্পন্দন কোচিং সেন্টার কর্তৃপক্ষ।

এম.কন্ঠ/ ১৫ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন