ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার নিয়ে মতবিনিময় শহীদ মিজানুর ফুটবল চ্যাম্পিয়নশীপ ফাইনাল অনুষ্ঠিত সরকার প্রাণিসম্পদের উন্নয়নে গুরুত্ব দিয়েছেন-ডা. উসমান গনি টাঙ্গাইল জেলায় প্রথম পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল রেলস্টেশনে বুকিং সহকারীদের মানববন্ধন এসএসসিতে গোল্ডেন এ প্লাস অর্জন রওজাতুল বেহেশত তুবার তরুণীকে অপহরণ ও গণধর্ষণের দায়ে ৪ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে আন্তজার্তিক আদিবাসী দিবসে মানববন্ধন ও র‌্যালী ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিএসি অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ম্যানেজমেন্ট প্রশিক্ষণ গোপালপুরে যুবলীগ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান গ্রেফতার

এসএসসিতে গোল্ডেন এ প্লাস অর্জন রওজাতুল বেহেশত তুবার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৫৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মণিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রওজাতুল বেহেশত তুবা কৃতিত্বের সঙ্গে গোল্ডেন এ প্লাস অর্জন করেছেন।

তুবার বাবা ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়স্থল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর মা হুরে জান্নাত, সহযোগী অধ্যাপক (বাংলা), সরকারি বাঙলা কলেজ ও ২৪তম বিসিএসের কর্মকর্তা।

রওজাতুল বেহেশত তুবা মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁর এই অসাধারণ ফলাফলে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর পরিবারের সদস্যরা।

বর্তমানে তুবার পরিবার ঢাকার মিরপুরে বসবাস করছেন। তাঁর পৈতৃক নিবাস চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলায়।

রওজাতুল বেহেশত তুবার সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে কল্যাণ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

এম.কন্ঠ/ ১০ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন