টাঙ্গাইলে আন্তজার্তিক আদিবাসী দিবসে মানববন্ধন ও র্যালী
“আদিবাসী জীবন ও ঐতিহ্যগত সুরক্ষায় এগিয়ে আসুন” শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলে আন্তর্জাতিক আদিবাসী দিবন পালন হয়েছে।
রোববার (৯ আগষ্ট) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব চত্বরে ট্রাইবাল ওয়েফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি, টাঙ্গাইল সদর শাখার আয়োজনে প্রথম মানববন্ধন ও পরে প্রায় ৪০ জনের বহর নিয়ে র্য্যালীটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিত করেন।
টাঙ্গাইল প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধনে ট্রাইবাল ওয়েফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি, টাঙ্গাইল সদর শাখার চেয়ারম্যান নিমান রায় বাগদি ছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি অভিরাম দাস, সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র দাস ও চ্যামেলী রায় বাগদি। মানববন্ধনে উপস্থিত থেকে র্যালীটিকে জোরালো করেছেন সুজন রায় বাগদি, সজীব চন্দ্র রায় বাগদি, পারুলি বাগদি, আল্পনা রায় ও চায়না রায়।
আদিবাসীদের দুভোর্গ লাগবের লক্ষ্যে তাদের লিখিত দাবীগুলো হলো-(১)সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করতে হবে।(২) আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধাকি স্বীকৃতি দিতে হবে।(৩) রাষ্ট্রীয় অধিগ্রহন ও প্রজাস্বত্ব আইনের ৯৭(৮) ধারার বাস্তবায়ন করতে হবে। (৪) দখলি শর্তে খাস জমি, বসতভিটা, কবরস্থান, পুকুর আদিবাসীদের নামে প্রদান করতে হবে।(৫)বনায়নের নামে আদিবাসীদের জমি বনবিভাগের দখল ও মামলা, হয়রানি থেকে মুক্ত করতে হবে। (৬) আদিবাসী অধ্যূষিত অঞ্চলে কোন ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পূর্বে সরকারকে আদিবাসীদের সাথে আলোচনা করতে হবে।(৭)সকল আদিবাসীদের নিজস্ব ভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে ও আদিবাসী অধ্যূষিত অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে কমপক্ষে একজন করে আদিবাসী শিক্ষক নিয়োগ করতে হবে। (৮) আদিবাসীদের জন্য উচ্চ শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে ৫% কোটা সংরক্ষণ করতে হবে।(৯) আদিবাসী ও সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে। (১০) বাদপড়া আদিবাসীদের গেজেটে অন্তূভূক্ত করতে হবে।(১১) বর্তমান সরকারের ক্ষমতাশীল দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহারে বর্ণিত আদিবাসিদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। (১২) সাংস্কৃতিক ঐহিত্য, প্রথা চর্চা ও পুনরুজ্জীবিত করনের অধিকার দিতে হবে। (১৩) স্বাধীন ও পূবাহিত পূর্বক সম্মতি ব্যতীত ছিনিয়ে নেওয়া ভূমি, ভূখন্ড ও সম্পদের পুনরুদ্ধার করতে হবে।
মানববন্ধনের পর সদর উপজেলার ট্রাইবুনাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ র্যালী শেষে এইদাবীগুলি নিয়ে উপজেলা নির্বাহী কার্যালয়ে স্বারকলিপি জমা দেন।
এম.কন্ঠ/ ০৯ অগাস্ট /এম. টি


























