ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতা
জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৩ আগস্ট টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে এর স্মরণে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
সোমবার সকাল ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. আনিছুর রহমানকে সাথে নিয়ে এ ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ম্যারাথন প্রতিযোগিতায় প্রায় ২০০ জন প্রতিযোগির অংশগ্রহণে প্রদান ফটক থেকে ম্যারাথন শুরু করে ৭.৫ কি.মি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রত্যয়-৭১ এর সামনে এসে শেষ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এম.কন্ঠ/ ০৩ অগাস্ট /এম. টি
















