ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
দীর্ঘ ৫ বছর পর টাঙ্গাইল স্টেডিয়ামে ফুটবল লীগ দেলদুয়ারে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত টাঙ্গাইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে আলোচনা সভা টাঙ্গাইলে ২১দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন গোপালপুরে ইয়াবাসহ আটক দুই, মাদক ব্যবসায়ীর ঘর ভাঙচুর টাঙ্গাইলে শারদীয় দুর্গাপুজায় ১৪ হাজার আনসার মোতায়েতন ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না-প্রতিমন্ত্রী টুকু সখীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়ির পাশে মিলল সাবেক স্বামীর মরদেহ ভাসানী বিশ্ববিদ্যালয়ে উপ-প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস’ পেলেন টাঙ্গাইলের মামুন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:৩৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

সামাজিক ও মানবিক সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস’-২০২৫ এর সিজন-৩ ‘সামাজিক ও মানবিক সেবা’ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন টাঙ্গাইলের স্বেচ্ছাসেবী সংগঠন নব আলোর নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান মামুন।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর নিকুঞ্জে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের সেলিব্রেশন হলে আয়োজিত ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৫–সিজন ৩’ ও কালচার ফেস্টিভ্যালে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

জানা যায়, টাঙ্গাইল শহরের থানাপাড়া ভিত্তিক সংগঠন নব আলো দীর্ঘদিন ধরে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ বিতরণ ও সমাজ উন্নয়নে তাদের কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়।

সম্মাননা গ্রহণ করে মাহফুজুর রহমান মামুন বলেন, “এই স্বীকৃতি আমার একার না। এটা নব আলো পরিবারের প্রতিটি স্বেচ্ছাসেবক এবং টাঙ্গাইলবাসীর। মানুষের সেবা করাই আমাদের ধর্ম। এই পুরস্কার আমাদের আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রেরণা যোগাবে। আমি সকলের কাছে দোয়া চাই যাতে নব আলোর মাধ্যমে আরও বেশি মানুষের সেবা করতে পারি।”

এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে এ সময় সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ানসহ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের সমাজসেবক, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ২৭ জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন