ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

ভাসানী বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের (ইঞ্জিনিয়ারিং/অনার্স/বি.ফার্ম) প্রথম বর্ষ, প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পৃথকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, “আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে যাতে তোমাদের শিক্ষা কার্যক্রম কেউ ব্যাহত করতে না পারে। এই বিশ্ববিদ্যালয়ের সুনাম যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে তোমরা খেয়াল রাখবে। এই প্রথম আমাদের বিশ্ববিদ্যালয়ে ইউএনডিপি-এর সহযোগিতায় ১৮ জুলাই থেকে ২১ জুলাই ২০২৬ পর্যন্ত চার দিনব্যাপী নবীন শিক্ষার্থীদের গ্রুমিং ও কাউন্সেলিং সেশনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যা তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার , শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মো. ফজলুল করিম, প্রক্টর প্রফেসর ড. মনির মোর্শেদ এবং নিজ নিজ বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উলে­খ্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ১৮টি বিভাগে স্নাতক শ্রেণিতে মোট ৯০৯ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।

এম.কন্ঠ/ ১৫ জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন