টাঙ্গাইলে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন
ঢাকা বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাইন উদ্দিন সোমবার টাঙ্গাইলে খাদ্য বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।
তিনি টাঙ্গাইলে বিশ্বাস বেতকা খাদ্য গুদাম, সোনালী রাইস মিল, কালিহাতী উপজেলা খাদ্য গুদাম, ঘাটাইল উপজেলা খাদ্য গুদাম সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন কালে সন্তোষ প্রকাশ করে বলেন, সরকার খাদ্য বিভাগকে আরো গতিশীল করার লক্ষে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে।
খাদ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারিদের এ দেশের উন্নয়নে আরো নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মইনুল ইসলাম ভূঞা ও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইলিয়াস আহমেদ। এছাড়া আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাইন উদ্দিন জেলা খাদ্য ভবনে অফিসারদের সাথে মতবিনিময় করেন।
এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মইনুল ইসলাম ভূঞা, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইলিয়াস আহমেদ, বিশ্বাস বেতকা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল করিম মুহাম্মদ তারেক, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, নজরুল ইসলাম, করটিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেদায়েতুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর পূর্বে মাইন উদ্দিন জেলা খাদ্য ভবনের সামনে বৃক্ষরোপন করেন।
এম.কন্ঠ/ ০৭ জুলাই /এম. টি

























