ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
দুর্ঘটনায় স্বীকার নাতির চিকিৎসার অর্থ যোগাতে নানা মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু বাসাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দেলদুয়ার নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন বাসাইলে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে খামারি প্রশিক্ষণ তাপপ্রবাহে টাঙ্গাইলে রেড ক্রিসেন্টের উদ্যোগে ছাতা ও মাস্ক বিতরণ কালিহাতীতে রেল লাইনের পৃথক স্থান থেকে দুই নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার কালিহাতীতে হাঁস-মুরগির বাচ্চা পেলেন নারীরা, স্বাবলম্বিতার বার্তা দিল ব্র্যাক প্রতি পাঁচজন শিশুর একজন প্রাথমিক শিক্ষা সম্পন্ন করতে পারে না-শরীফা হক বাসাইলে বিদ্যালয়ের গাছ বিক্রিতে অনিয়ম; বিএনপির ২ নেতাকে বহিষ্কার

দুর্ঘটনায় স্বীকার নাতির চিকিৎসার অর্থ যোগাতে নানা মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৩১:১২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

মোটরসাইকেলের ধাক্কায় গত এক সপ্তাহ আগে নাতি রিদুয়ান (১৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। তার চিকিৎসার অর্থ যোগাতে গিয়ে আরেক মোটরসাইকেলের ধাক্কায় লাশ হয়ে বাড়িতে ফিরলেন নানা রিয়াজ উদ্দিন (৭৮)।

শনিবার (৭ জুন) বিকেলে টাঙ্গাইলের সখীপুর–সিস্টোর সড়কের মিলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন সখীপুর উপজেলার কালিয়ানপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নাতির চিকিৎসার ব্যয় মেটাতে অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই সেদিন তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। পথিমধ্যে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাতির কষ্ট লাঘবের সেই চেষ্টা শেষ পর্যন্ত পরিণত হয় এক হৃদয়বিদারক শোকগাথায়। আজ ৮ জুন, সোমবার সকাল ১০ টায় তার জানাজা সম্পন্ন হয়েছে।

নিহতের ছেলে বাবুল বলেন, “আমার বাবা দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। এমন ঘটনা আর না ঘটুক—এটাই আমাদের একমাত্র চাওয়া।”

সখীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা বলেন, আমাদের সখীপুরে প্রতিনিয়ত মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েই চলেছে৷ এজন্য অভিভাবকদের সচেতন হতে হবে, যাতে অল্প বয়সী কিশোরদের মোটরসাইকেল কিনে না দেয়৷ আর নাতিন হাসপাতালে ভর্তি মোটরসাইকেল দুর্ঘটনায় তার চিকিৎসার অর্থ যোগাতে গিয়ে নানা মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এরকম ঘটনা যাতে আর না ঘটে।

উলে­খ্য, গত ১ জুন সখীপুর–সিস্টোর সড়কের বাগবেড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রিদুয়ান গুরুতর আহত হন। বর্তমানে তিনি উত্তরার প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এম.কন্ঠ/ ০৮ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন